মাদকমুক্ত ঝাড়গ্রাম গড়ে তোলার দাবিতে এক আলোচনা সভার আয়োজন - The News Lion

মাদকমুক্ত ঝাড়গ্রাম গড়ে তোলার দাবিতে এক আলোচনা সভার আয়োজন

 


দি নিউজ লায়নঃ রবিবার বিকালে ঝাড়গ্রাম শহরের বলাকা মঞ্চে ঝাড়্গ্রাম জেলা নাগরিক অধিকার সমিতির উদ্যোগে মাদকমুক্ত ঝাড়গ্রাম গড়ে তোলার দাবিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষক প্রসেনজিৎ দে,ভবেশ মাহাতো,সমাজসেবী কালিপদ মাইতি, অশোক মাহাতো ,শিবাজী মাহাতো, সংগঠনের সম্পাদক অনিমেষ বসু ধর ও অন্যতম সদস্য সুজয় দে,অমিত মাইতি সহ আরো অনেকে। ওই আলোচনা সভায় ঝাড়গ্রাম শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। আলোচনা সভায় বক্তারা ঝাড়গ্রাম শহরে মাদক দ্রব্য বিক্রি বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন ।


 তারা প্রশাসনের কাছে আবেদন করেন ঝাড়গ্রাম শহরকে মাদক মুক্ত শহর গড়ে তোলার জন্য সমস্ত রকমের মাদক বিক্রি ও সেবন বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার। আগামী প্রজন্মকে সুন্দর পরিবেশ দেওয়ার জন্য অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহর কে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য ঝাড়গ্রাম শহরের প্রতিটি মানুষের কাছে ওই সংগঠনের পক্ষ থেকে আবেদন জানানো হয় যে মাদকদ্রব্য বর্জন করার ।সেই সঙ্গে প্রতিটি পরিবারের বাবা মায়ের কাছে তাদের আবেদন ছেলে ও মেয়েরা যাতে মাদকদ্রব্য সেবন করে বিপথে না চলে যায় সেদিকে নজর রাখার। আগামী দিনগুলিতে ওই সংগঠনের পক্ষ থেকে লাগাতার কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়। পোস্টারিং করে ও মাইক দিয়ে প্রচার করে মাদক দ্রব্য বর্জন করার আহবান জানানো হবে। সেই সঙ্গে সভা করেও মানুষকে মাদকমুক্ত ঝাড়গ্রাম গড়ে তোলার আবেদন জানানো হবে বলে ঝাড়্গ্রাম জেলা নাগরিক অধিকার সমিতির পক্ষে সুজয় দে জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.